সাংবাদিকতায় নিরাপত্তা ও সুরক্ষা

Wishlist Share

About Course

কোর্সের বিস্তারিত

 

সাংবাদিকতা কখনোই ঝুঁকিমুক্ত ছিল না। একজন সাংবাদিক কখনোই নিজেকে সম্পূর্ণ নিরাপদ ভাবতে পারেন না। এ কারণেই সাংবাদিকতার সব ভালো দিকের সঙ্গে সঙ্গে এই ঝুঁকি বা নিরাপত্তার প্রসঙ্গ চলে আসে অবধারিতভাবে। ‘সাংবাদিকতায় নিরাপত্তা ও সুরক্ষা’ শিরোনামের কোর্সটিতে ঝুঁকি কী, নিরাপত্তার সংকট কী, আপনি কীভাবে নিজেকে একটা ঝুঁকিপূর্ণ পরিবেশের জন্য প্রস্তুত করে নিতে পারেন—গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা হবে। বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় সম্পূর্ণ কোর্সে থাকছে মোট ৫টি মূল অধ্যায়। এ ছাড়া থাকছে ভূমিকা ও দুটি বিশেষ অধ্যায়। 

এসব অধ্যায়ের প্রতিটিতে থাকবে ভিডিও লেকচার ও কিছু পাঠ। কী শিখলেন বা কতটুকু মনে রাখতে পারলেন, তার জন্য প্রতিটি অধ্যায়েই আছে কিছু কুইজ। শিখতে শিখতে প্রতিটি ধাপ অতিক্রম করে যখন একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাবেন, তখন পাবেন একটি সার্টিফিকেট। তবে কোর্স শুরু করার আগেই সম্পূর্ণ প্রক্রিয়া আপনি জানতে পারবেন অতিরিক্ত এই অধ্যায়ের মাধ্যমে। এই কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি।

Show More

Course Content

কোর্স সম্পর্কে যা জানতে হবে : কোর্স পরিচিতি

  • এই কোর্স সম্পর্কে যা জানতে হবে
  • আপনি কি নিরাপদ?
    00:00
  • সাধারণ জ্ঞান
  • কোর্স কিভাবে শেষ করবেন?
  • আরো দুটি গুরুত্বপূর্ণ অংশ
    00:00
  • সাধারণ জ্ঞান
  • মূল্যায়ন কুইজ – সাংবাদিকতায় নিরাপত্তা ও সুরক্ষা

প্রথম অধ্যায় : শারীরিক নিরাপত্তা

দ্বিতীয় অধ্যায় : স্পর্শকাতর সংবাদ সংগ্রহে নিরাপত্তা

তৃতীয় অধ্যায় : দুর্যোগে নিরাপদ সাংবাদিকতা

চতুর্থ অধ্যায় : নারী সাংবাদিকের নিরাপত্তা ও সুরক্ষা

পঞ্চম অধ্যায় : সাংবাদিকতায় ডিজিটাল নিরাপত্তা

বিশেষ অধ্যায় (ভিডিও): সাংবাদিকতায় মানসিক স্বাস্থ্য বা ট্রমা

বিশেষ অধ্যায় (ভিডিও): হাতে কলমে প্রাথমিক চিকিৎসা

রিসোর্সেস

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet